بسم الله الرحمن الرحيم
আসসালামু আলাইকুম,
আমাদের সংস্থা, খুলনা ইসলামিক রিসার্চ সেন্টার (KIRC), হানাফি মাজহাব ভিত্তিক একটি ইসলামী গবেষণা সংস্থা। বর্তমানে আমরা বিশুদ্ধ ইসলামিক কন্টেন্ট সংকলনের কাজ করছি। তার ধারাবাহিকতায় তাফসীর সহ আল কুরআন অ্যাপ পাবলিশ করি ২০১৬ তে। যা ব্যাপক ভাবে প্রশংসা পায়। আমরা কুরআন অ্যাপ এর সাথে সহিহ নামাজ শিক্ষা সংযোজন করার চেস্টা করছি। নামাজ মুসলিমদের মৌলিক এবাদত হলেও বিভিন্ন মাজহাবে কিছুটা ভিন্নতা দেখতে পাওয়া যায়। ভিন্নতা ও বিচিত্রতার মাঝে ও একাধিক শুদ্ধ পদ্ধতি থাকতে পারে। কিন্তু আহলে হাদিস ভাইয়েরা এই নামাজ নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে ও মুসলিম দের বিভ্রান্ত করছে। তাই আমরা হানাফি মাজহাবের দলিল ভিত্তিক শুদ্ধ সলাত পদ্ধতির একটি বই সংযোজন করেছি। আশা করি সকলে উপকৃত হবেন ও শুদ্ধ ভাবে সলাত আদায় করতে পারবেন। আর কারও কথায় বিভ্রান্ত হবেন না। চার মাজহাবের যেকোনো একটি মেনে চলুন, আশা করা যায় হজরত মুহাম্মাদ (সাঃ) এর দেখান পথে/ মাজহাবে ই থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাথেই থাকুন। এখন মুসলিম উম্মাহের একতা দরকার।
মুফতি গোলামুর রহমান ভাই কে তার তথ্যবহুল ও শুদ্ধ সলাত ভিত্তিক কিতাব, সলাতুন নবী স. ( صلاة النبى), এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তার বই এর বেশীরভাগ চ্যাপ্টার এই অ্যাপ এ সংযোজন করেছি তাই তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তথ্য দ্রুততার সাথে সংগ্রহ করা হয়েছে তাই কিছু ভুল থেকে যায়াটা অস্বাভাবিক নয়। কোন ভুল পেলে দয়া করে জানাবেন। আল্লাহ্ পাক আমাদের ভাল কাজ কবুল করুন খারাপ কাজ ক্ষমা করুন।
আমিন।
সালাতে মনোযোগী হবার কটা টিপস।
সালাতে মনোযোগী হবার কটা টিপস। সকলেই হয়তো জানি। তারপরেও ভাল কাজে একে অন্যকে রিমাইন্ডার দেয়া।
১। সালাতে কি কি সুরা পড়বো, তা আগে থেকে ঠিক করে রাখা।
২। সূরা গুলোর অর্থ জানা। তাফসীর জানা যেমন কেন নাজিল হয়েছিল, ইত্যাদি। সূরাগুলো সম্পর্কে বা সূরাগুলো পড়ার ফজিলতগুলো সহিহ হাদিস থেকে জানা। এই জানাটাই নামাজে মনোযোগ অনেক বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ।
৩। আগে থেকে ঠিক করে রাখা যে সিজদায় কি কি জিনিস চাইবো। প্রতি সিজদায় একটি করে জিনিস চাওয়া যেতে পারে। এতে আল্লাহর সাথে বান্দার সবচে নিকট সময়টা আরেকটু দীর্ঘ হবে এবং তার উপরে, সিজদাহ দোয়া কবুলের সময়।
৪। দোয়া মাসূরা পড়ার সময় বা পরে কি কি চাইবো আল্লাহর কাছে, তা ঠিক করে রাখা। সালাতের শেষ বৈঠকের এই সময়টি দোয়া কবুলের সময়।
৫। যে সমস্ত তাসবিহ গুলো আমরা পড়ি, তাতে বৈচিত্র আনা। যেমন সিজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা এর বদলে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি বলা। অর্থাৎ, অল্টারনেট করে করে তাসবিহগুলো পড়া।
৬। মনোযোগ এ ব্যাঘাত ঘটলে আউজুবিল্লাহিমিনাশশাইতানির রাজিম বলে বাম দিকে তিন বার থুক এর মত করা (সহিহ সুন্নাহ)।
৭। সালাত শেষ করেই উঠে না যাই। যেই মাসনূন দোয়াগুলো আছে, সেগুলো পড়ি। মুনাজাত করি। যা যা চাইলাম, আবার চাওয়া বা নতুন কিছু চাওয়া। সালাতের শেষে চাওয়া দোয়া কবুল হয়।
৮। সালাত আমাদের জন্য, আমাদের সালাতের দূর্বলতার জন্য আল্লাহর কিছু হবে না, এতে আমরাই ক্ষতিগ্রস্ত হবো। এই চিন্তাটা মাথায় থাকা।
৯। যে ওয়াকত এর সালাত পড়ছি, এটাই হতে পারে আমার শেষ সালাত। এই চিন্তাটা মাথায় রাখা।
১০। আমি আল্লাহকে দেখছি, আর আল্লাহ আমাকে দেখছে এটা মাথায় রাখা। আমরা যখন বস এর সাথে কথা বলি, জোরে হাই তুলি? তার সামনে যখন এই কাজগুলি করি না, তাহলে যার কাছে আমাদের শেষ/অন্তিম গন্তব্য তার সামনে যখন আমি উপবিষ্ট, তখন কেন এভাবে ব্যবহার করবো?
নোটঃ দোয়ার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে নবী রাসূল দের শিখানো একটি পদ্ধতি কুরানে এবং হাদিসে বার বার এসেছে- উনারা দোয়া চাইবার আগে সব সময় নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেন। আল্লাহুম্মাগফিরলি বা ইয়া রাব্বি গাফিরলি বলে বা আমরা যে যেভাবে, যে ভাষায় ক্ষমা চাইতে পারি। নিজের সকল গুনাহ মাফ করে দেবার জন্য আর শয়তান বা নফসের পাল্লায় পড়ে আবার গুনাহ না করার জন্য।






0 Comments